মালদা

ব্লক প্রশাসনের উদ্যোগে তিতপুর কৃষক বাজারে আবার শুরু হল গবাদি পশু বেচাকেনার হাট

বামনগোলা ব্লকের পাকুয়াহাট থেকে কিছু দূরে তিতপুর কৃষক বাজারে সোমবার থেকে শুরু হল গবাদি পশু কেনাবেচার হাট। বামনগোলার বিডিও শুভঙ্কর মজুমদার জানিয়েছেন, দীর্ঘ কয়েক মাস ধরে পাকুয়াহাটের গবাদি পশু বেচাকেনা বন্ধ ছিল। কারন পাকুয়াহাট সীমান্ত এলাকা থেকে প্রায় ৪ কিলোমিটারের মধ্যে পড়েছিল। এর গবাদি পশু বেচাকেনা বন্ধ থাকায় সমস্যায় পরেছিলেন মানুষজন। ব্লক প্রশাসনের উদ্যোগে এই হাটে গবাদি পশু বেচাকেনা করতে পাড়ায় খুশি মানুষজন। মাছ, সবজি সহ বিভিন্ন সামগ্রী বেচাকেনা চলে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে     
https://www.youtube.com/embed/YPFZObGPeRk